হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাক থেকে হামলার অভিযোগে সে দেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

আমার দেশ অনলাইন

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয় ‘ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে চালানো হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।’ এ সময় রাষ্ট্রদূত ও সৌদি প্রতিনিধির বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়।

এই বিবৃতি এই অঞ্চলে প্রথম আনুষ্ঠানিক অভিযোগগুলোর মধ্যে একটি, যেখানে বলা হচ্ছে যে, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের সময় উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলাগুলো ইরাক থেকে চালানো হয়ে থাকতে পারে।

এই কূটনৈতিক প্রতিবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ তোলার কয়েক দিন পরেই এলো।

উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরাকও এই সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটিতে মার্কিন স্বার্থ, বিশেষ করে বাগদাদের মার্কিন দূতাবাস এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর অবস্থান বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

যুদ্ধ চলাকালে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিদিন ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি করলেও, বুধবার তারা ঘোষণা দেয় যে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর তারা তাদের অভিযান স্থগিত করছে।

এসআর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত