হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক হুথি হামলার পর সৌদি আরবের অনুরোধে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছে চীন। বার্তা সম্পর্কে অবগত তিন ইরানি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলেছে, প্রকাশ্যে চীন সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তবে ব্যক্তিগতভাবে ইরানকে দেওয়া বার্তায় আরো নির্দিষ্টভাবে হুথিদের ওপর দেশটির প্রভাব কাজে লাগানোর অনুরোধ করা হয়েছে।

চীনের পক্ষ থেকে ইরানকে বলা হয়েছে, হুথিদের সঙ্গে তাদের প্রভাব কাজে লাগিয়ে যেন জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন সৃষ্টি ঠেকাতে সহায়তা করা হয়। এসব জ্বালানি সরবরাহপথের ওপর চীনেরও গুরুত্বপূর্ণ নির্ভরতা রয়েছে।

তবে চীনের এই বার্তা কীভাবে ইরানের কাছে পৌঁছানো হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত জানায়নি। বুধবার চীনে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তোলা হয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

ইরানি সূত্রগুলোর দাবি, জবাবে তেহরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার মূল শর্ত হলো ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের অবসান।

এমএমআর

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম

ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল

সৌদি তেলপথ বন্ধ, দুশ্চিন্তায় বিশ্ববাজার

ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক ডাকলেন ট্রাম্প