হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে গণমাধ্যমের বাকস্বাধীনতার ওপর দমনপীড়নের প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা দেখছি, পুরো অঞ্চলে নিরাপত্তার অজুহাতে নাগরিক পরিসর কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে মানুষ তাদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে।’

তুর্ক বিশেষভাবে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার চেষ্টার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ইসরাইলের সামরিক সেন্সরশিপ কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ এবং যুদ্ধের সমালোচনামূলক কভারেজের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি—উভয়ই উদ্বেগজনক।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত