হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প নিজেই প্রস্তর যুগে আটকে আছেন: ইরানের শীর্ষ নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইরানের শীর্ষ নেতা প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, ট্রাম্প এখনো প্রস্তর যুগে আটকে আছে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরেফ বলেন, ‘গত রাতে ট্রাম্প যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে আমেরিকান জনগণের জন্য ‘শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবা’ প্রদানে তার অক্ষমতার কথা বলেছেন, এবং আজ তিনি ইরানকে ‘বিদ্যুৎ কেন্দ্র ও সেতু’ ধ্বংস করার হুমকি দিয়েছেন।’

এই সপ্তাহে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে যে, ট্রাম্প বলেছেন, তার সরকারের পক্ষে চিকিৎসা ও শিশু পরিচর্যা খাতে অর্থায়ন করা সম্ভব নয়, কারণ সরকার সামরিক ব্যয়ের দিকেই এখন মনোযোগ বেশি।

আরেফ লিখেছেন, “যে ব্যক্তি নিজের জনগণের কল্যাণ ত্যাগ করে অন্যদের হুমকি দেয়, সে এখনও ‘প্রস্তর যুগে’ আটকে আছে।”

তিনি আরো বলেন, চাপের মধ্যেও ইরান উন্নয়ন ও নির্মাণের পথ বেছে নিয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প এর আগে একাধিকবার ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন, যার জবাবেই আরেফ এই মন্তব্য করেছেন।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান