হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএনআইএফআইএল।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটিতে হামলা করেছে ইসরাইল। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।

লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ জানায়, এ হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইউএনআইএফআইএল বলছে, হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। আরেকজন অবস্থা আশঙ্কাজনক।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সূত্র: আলজাজিরা

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা