হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান

আমার দেশ অনলাইন

নতুন মোসাদপ্রধান মেজর জেনারেল রোমান গফম্যান। ছবি : রয়টার্স

ইসরাইলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্বের অন্যতম এই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে এমন একজনকে বেছে নেওয়া হয়েছে, যার গোয়েন্দা বিভাগে কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

গতকাল রোববার ইসরাইলি মন্ত্রিসভা এই নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। আগামী ২ জুন বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়া তার পাঁচ বছরের মেয়াদ শেষ করার পর গফম্যান দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৭৬ সালে বেলারুশে জন্মগ্রহণকারী গফম্যান ১৪ বছর বয়সে ইসরাইলে অভিবাসী হন। ১৯৯৫ সালে তিনি সামরিক বাহিনীর সাঁজোয়া কোরে যোগদান করেন এবং দীর্ঘ সময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গফম্যান পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার ছিলেন। ওই দিন দক্ষিণ ইসরাইলের সেদেরত শহরে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। গফম্যানকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর জাতীয়তাবাদী মতাদর্শের সমর্থক হিসেবে দেখা হয়। তিনি অধিকৃত পশ্চিম তীরের বিতর্কিত ‘এলি ইয়েশিভা’ ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছেন, যা ডানপন্থি জায়নবাদী অবস্থানের জন্য পরিচিত।

৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার দায়ে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেত এবং সামরিক গোয়েন্দা সংস্থা আমান-এর প্রধানরা পদত্যাগ করলেও মোসাদ সেই দায় থেকে বেঁচে যায়। ফিলিস্তিনি ভূখণ্ড মোসাদের আওতাভুক্ত না হওয়ায় তারা সরাসরি অভিযুক্ত হয়নি। বরং যুদ্ধের গত কয়েক মাসে বেশ কিছু প্রভাবশালী নেতা ও যোদ্ধাকে গুপ্তহত্যার মাধ্যমে মোসাদ নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মোসাদের নতুন প্রধান হিসেবে মনোনীত এই কর্মকর্তা দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সাধারণত মোসাদের প্রধান হিসেবে অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দীর্ঘদিনের রীতি থাকলেও, এবার সেই প্রথা ভেঙে একজন সামরিক কর্মকর্তাকে বেছে নিলেন নেতানিয়াহু।

বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ মূলত ইসরাইলের বাইরে গোয়েন্দা কার্যক্রম এবং গুপ্তহত্যার মতো স্পর্শকাতর অভিযানগুলো পরিচালনা করে থাকে। নতুন প্রধানের অধীনে সংস্থাটি ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের পরবর্তী কৌশল কী হবে, তা নিয়ে এখন সবার নজর।

সূত্র : রয়টার্স/এনডিটিভি

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট