হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধে লিপ্ত সকল পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান চীনের

বিবিসি বাংলা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, যুদ্ধে লিপ্ত সকল পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানকে সহিংসতার এই 'দুষ্টচক্র' থেকে বেরিয়ে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে বলা হয়েছে, ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে লিয়ান জিয়ান বলেন, "যদি এ শত্রুতা আরও তীব্র হয় এবং পরিস্থিতির অবনতি ঘটে, তবে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।"

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন যে, "প্রথমত এ যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না।"

ইরানের ওপরে মার্কিন-ইসরাইলি যুদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্ব জুড়েই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অস্থিতিশীল হয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্য জুড়েই হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

তবে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরেও এর প্রভাব পড়ছে। কোথাও তেলের দাম বেড়ে গেছে, কোথাও আবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের খরচও বেড়ে গেছে।

ইরান যুদ্ধের কারণে চীনের ওপরে এখনো কোনো বড়ো প্রভাব পড়েনি, কিন্তু তবুও তারা চাপটা অনুভব করবে।

সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী চীন যে পরিমাণ তেল আমদানি করে, তার মাত্র ১২ শতাংশ ইরান থেকে।

এসআর

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা