হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙ নিক্ষেপ

আমার দেশ অনলাইন

ইরানের নির্বাসিত স্বঘোষিত ‘যুবরাজ’ রেজা পাহলভি। ছবি : আল-জাজিরা

জার্মানির রাজধানী বার্লিনে ইরানের নির্বাসিত স্বঘোষিত ‘যুবরাজ’ রেজা পাহলভির

ওপর লাল রঙের তরল পদার্থ নিক্ষেপ করেছেন এক বিক্ষোভকারী।

বৃহস্পতিবার ফেডারেল প্রেস কনফারেন্স ভবন থেকে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, পাহলভি ভবন থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় এক বিক্ষোভকারী তার ওপর লাল রঙ (মতান্তরে লাল তরল) ছুড়ে মারেন। তরলটি তার ঘাড় এবং কাঁধে লাগে। এ সময় পাহলভি তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে গাড়িতে চড়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। জার্মান পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বিক্ষোভকারীকে আটক করেছে।

এর আগে সংবাদ সম্মেলনে রেজা পাহলভি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির কড়া সমালোচনা করেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘অকার্যকর’ উল্লেখ করে বলেন, ইরান সরকারের আচরণের কোনো পরিবর্তন হবে-এমনটা ভাবা ভুল।

তিনি ইরান সরকারের ওপর সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নির্বাসনে থাকা রেজা পাহলভি বর্তমানে ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে নিজেকে ইরানের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে যুদ্ধের পক্ষে তার অবস্থানের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এএম

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ