হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার সতর্কতা ইইউর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজগুলোকে সব সময় ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আবারও বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করতে পারে, বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগর অঞ্চলে। শনিবার হুথিরা ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর নতুন করে হামলার হুমকি দেয়, যা এই আশঙ্কা আরও জোরালো করেছে।

ইইউ নৌবাহিনীর ‘অ্যাসপিডিস’ মিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে আপাতত ইয়েমেনের জলসীমা থেকে দূরে থাকতে হবে, যতক্ষণ না হুমকির মাত্রা কমে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি ‘উচ্চ’, আর যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন জাহাজগুলোর জন্য ঝুঁকি ‘মাঝারি’ পর্যায়ের।

বিশ্লেষকদের মতে, হুথিরা এখনো তাদের সবচেয়ে শক্তিশালী কৌশল—বাব আল-মান্দেব প্রণালী দিয়ে বৈশ্বিক বাণিজ্য চলাচল ব্যাহত করা—পুরোপুরি ব্যবহার করেনি। এই প্রণালীটি লোহিত সাগরকে বৈশ্বিক বাণিজ্যপথের সঙ্গে যুক্ত করে, ফলে এখানে যেকোনো অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ গ্রেপ্তার ৩

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’