হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ চলাকালে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির সুপ্রিম কোর্ট ২০২৫ সালের শেষ দিকে তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই শাস্তি কার্যকর করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মেহরাব আবদোল্লাহজাদেহ বলে জানানো হয়েছে। তাকে ২০২২ সালে আব্বাস ফাতেমিয়েহ নামের এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার জন্য দায়ী করা হয়। ওই সময় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানায়, অভিযুক্ত ব্যক্তি নিরাপত্তা কর্মকর্তাকে আক্রমণের কথা স্বীকার করেছিলেন।

তবে মানবাধিকার সংগঠন এইচআরএএনএ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আবদোল্লাহজাদেহর কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা হয়নি

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ