হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটি আকাশ ও স্থলপথে ব্যবহারের উপযোগী গোলাবারুদসহ মোট ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় জানায়, এসব সরঞ্জাম দুটি জাহাজ ও বেশ কয়েকটি কার্গো বিমানের মাধ্যমে ইসরাইলে আনা হয়েছে। এরপর সেগুলো সড়কপথে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ইসরাইলি বাহিনীর হাতে ‘প্রয়োজনীয় সব মাধ্যম’ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সরঞ্জাম আনা হয়েছে।

তিনি আরো বলেন, যেকোনো সময় এবং যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে পুনরায় অভিযান পরিচালনার সক্ষমতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : আল-জাজিরা

এএম

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়

আমিরাতে রেড অ্যালার্ট জারি