হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের অচলাবস্থায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যেই গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ আগামী রোববার শেষ হতে যাচ্ছে। খবর আলজাজিরার।

চলমান সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজের ‘নিরাপদ চলাচলের’ নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তবে চুক্তি হওয়ার পরপরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন ঘাঁটি ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইরান ফের হামলা শুরু করে।

সমঝোতার মেয়াদ শেষ হওয়ার আগে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালির নৌ চলাচল স্বাভাবিক করতে মধ্যস্থতার উদ্যোগ জোরদার করেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরান সফর করেছেন।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় করতে হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনও সংঘাত আরও বাড়ানোর হুমকি দিচ্ছেন, আবার কখনও শিগগিরই শান্তিচুক্তি হওয়ার আশ্বাস দিচ্ছেন।

ফলে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে নতুন কোনো সমঝোতা হয় কি না, নাকি হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এমএমআর

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি