হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের আরো দুই ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি এলাকায় ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোন দুটি ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল।

সেন্টকম আরো জানিয়েছে, ‘ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে মার্কিন বাহিনী সর্বদা প্রস্তুত ও নিয়োজিত রয়েছে।’

এর আগে, শুক্রবার হরমুজ প্রণালি এলাকায় ইরানের চারটি ড্রোন ভূপাতিতের দাবি করে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের রাডার স্থাপনায় হামলা চালানোর দাবিও করে মার্কিন সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজ প্রণালির দিকে ছোড়া হয়েছিল। পরে গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

সেন্ট্রাল কমান্ড আরো জানায়, ইরানের ছোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল। আর পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি।

দুই দেশই শান্তির জন্য দফায় দফায় প্রস্তাব ও পাল্টা প্রস্তাব দিয়ে আসছে। এর পরও দুই পক্ষের নেতারা বারবার ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজন হলে তারা একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাতে প্রস্তুত। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল এই যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও প্রায়ই দুই পক্ষে সংঘাত ঘটেছে।

সূত্র: আলজাজিরা

এএম

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২০, ধ্বংসস্তূপে শতাধিক নিখোঁজ

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা