হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৬ জন নিহত

আমার দেশ অনলাইন

লেবাননে চলমান ইসরাইলি হামলায় আরও ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ব্রাইকা শহরে ইসরাইলের একটি ড্রোন হামলায় দুজন নিহত হন। একই সময়ে কাছের তুল শহরে আরেক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন।

এ ছাড়া লিতানি নদীর উত্তরে অবস্থিত কফারসির শহরে রাতভর চালানো হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ।

সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসআর

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ সফল করুন: রেজাউল করিম

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

সড়ক-রেল-নৌপথে আসছে নতুন বিনিয়োগ সহযোগিতা