হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটির ওপর নতুন হামলার জবাব হবে ‘আরো দ্রুত, আরো ভারী ও আরো যন্ত্রণাদায়ক’। রোববার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

গালিবাফ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব আর ‘সমানুপাতিক’ হবে না। তিনি আরো বলেন, “আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ‘আনুপাতিক প্রতিক্রিয়ার’ যুগ শেষ হয়ে গেছে”।

তিনি আরো বলেন, “আগ্রাসীদের ঘাঁটির বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক অভিযানগুলো ছিল কেবল শুরু। তারা যদি এখনও তা বুঝতে না পারে, তবে খুব দেরি হওয়ার আগেই তাদের বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে।”

তিনি বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে সামরিক ও কূটনৈতিকভাবে পরাজিত করেছে, ঠিক সেভাবেই তাদের অর্থনৈতিক অভিযানকেও পরাজিত করবে।

এমএমআর

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

প্রথম বিশ্বযুদ্ধ থেকে হুথিদের ঠেকাতে সৌদির পাশে ব্রিটেন

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘকে ইরানের আহ্বান

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

তুরস্কের সঙ্গে সংঘাতের ইঙ্গিত নেতানিয়াহুর

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১