হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর বিরুদ্ধে আরব নাগরিকদের অবহেলার অভিযোগ বিরোধী নেতার

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিরোধী নেতা ইয়াইর গোলান অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে দেশের ফিলিস্তিনি আরব নাগরিকদের নিরাপত্তা থেকে বঞ্চিত করছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে গোলান বলেন, “তিন বছরে ৭০০-এর বেশি হত্যাকাণ্ড প্রমাণ করে যে, নেতানিয়াহু নিযুক্ত অপরাধী মন্ত্রী আরব নাগরিকদের জীবনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করছেন।”

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক টিকে থাকার জন্য নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এমন একজনের হাতে তুলে দিয়েছেন, যিনি আগে অগ্নিসংযোগের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এর ফলে অপরাধী চক্রগুলো এখন কার্যত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরাইলে ফিলিস্তিনি নাগরিকরা দীর্ঘদিন ধরেই বৈষম্যমূলক আইন এবং সহিংসতার মুখোমুখি হয়ে আসছে। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৩০০ জন নিহত হন, যার মধ্যে ২৫২ জনই ফিলিস্তিনি নাগরিক ছিলেন।

সরকারি আদমশুমারি অনুযায়ী, ২০১৯ সালে ইসরাইলে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করতেন। এদের অধিকাংশই সেইসব ফিলিস্তিনিদের বংশধর, যারা ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে থেকে গিয়েছিলেন।

ইসরাইল প্রতিষ্ঠার প্রাক্কালে প্রায় ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত বা দেশত্যাগে বাধ্য হন এবং হাজার হাজার মানুষ নিহত হন বলে বিভিন্ন ঐতিহাসিক তথ্যে উল্লেখ রয়েছে।

এসআর

শূন্য ঘণ্টা এসে গেছে, লাঞ্চারগুলো প্রস্তুত

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩, মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

বৈরুতে ইসরাইলি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ইসরাইলি রাজনীতিবিদরা

ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

গাজায় ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

পশ্চিম তীরে সহিংসতা: গত ৩ বছরে ১,২৪৪ ফিলিস্তিনি নিহত