হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার মার্কিন-ইসরাইলের লক্ষ্যবস্তু বিশ্ববিদ্যালয়-ঐতিহ্যবাহী নিদর্শন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় বেসামরিক অবকাঠামোকে লক্ষবস্তু করায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের অবশিষ্ট অবকাঠামোর ওপর আরো বড় ধরনের হামলা চালানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা এখনো ইরানের যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করিনি, এবং সতর্ক করে বলেন, ‘এরপর হিসেবে সেতু ও বিদ্যুৎকেন্দ্র।’ খবর আলজাজিরার

আন্তর্জাতিক আইন অনুযায়ী, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপর হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার শুরু হওয়া যেসব গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য—

  • পাস্তুর ইনস্টিটিউট:
    ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র। কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার অধীনে থাকা ইরানের টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রতিষ্ঠান। ইরানের কর্মকর্তারা দেশের এই প্রতিষ্ঠানটি ‘সবচেয়ে পুরোনো এবং মর্যাদাপূর্ণ’ স্বাস্থ্যকেন্দ্র বলে দাবি করেন।

  • বি১ ব্রিজ:
    ইরানের বৃহত্তম সেতু হিসেবে পরিচিত। এটি তেহরান ও কারাজ শহরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মাণাধীন ছিল।

  • ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি:
    প্রকৌশল শিক্ষায় বিশেষায়িত তেহরানভিত্তিক একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।

  • মসজিদ-এ জামি :
    ইরানের প্রাচীনতম জুমার মসজিদ এবং এটি ২০১২ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।

  • গোলেস্তান প্যালেস:
    কাজার রাজবংশের সময় নির্মিত তেহরানের ঐতিহাসিক প্রাসাদ।

  • চেহেল সেতুন প্যালেস:
    ইসফাহানের ১৭শ শতকের একটি ঐতিহাসিক প্রাসাদ, যা সাফাভি যুগের স্থাপত্যের নিদর্শন।

এ ধরনের বেসামরিক স্থাপনায় হামলা শুধু মানবিক সংকটই বাড়ায় না, বরং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবেও বিবেচিত হয়।

তীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের

খামেরি জানাজারে জন্য তেহরানের আকাশসীমা বন্ধ করছে ইরান

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ১৬ সেনা নিহত

তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির কফিন

তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হবে খামেনির কফিন, ঐতিহাসিক বিদায়ের প্রস্তুতি

লেবাননে যুদ্ধবিরতির পরও বাড়ি ফিরতে পারছেন না শত শত গ্রামবাসী, আশ্রয় স্কুলঘরে

কোথায় আছেন মোজতবা খামেনি

ইরানের স্পিকারের সঙ্গে হামাস নেতার বৈঠক

তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস

খামেনির চেয়ে ইরানের নতুন সরকার কতটা ভিন্ন