হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত ৪১

আমার দেশ অনলাইন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২ মে) এই নতুন হামলার কারণে এক দিনে মোট নিহত ৪১ জনে পৌঁছেছে। চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ এবং আহত হয়েছে ৮ হাজার ১৮৩ জন।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছে। এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুজন এবং লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হয়। শৌকিন গ্রামেও পৃথক হামলায় দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে বিমান হামলা চালানো হয় এবং টাইর জেলার সিদ্দিকিন শহরেও ইসরাইলি যুদ্ধবিমান হামলা করে।

গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরাইলের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা। তবে স্থানীয় সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।

এসআর

ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা

নওগাঁয় আমন ধান রোপণের ধুম

গ্যাস সংকটে লাকড়ির চুলাই ভরসা গ্রাহকদের

স্বেচ্ছায় তিন বছর ধরে ‘ট্রাফিক পুলিশ’ দীনহীন শফি

বরুড়ায় আখের বাম্পার ফলন, বাড়তি দামে চাষিদের মুখে হাসি

চকরিয়া পৌর সড়ক এখন ময়লা-আবর্জনার ভাগাড়

ভ্যানচালকের মেয়ের অভাবনীয় সাফল্য, উৎকণ্ঠা উচ্চশিক্ষা নিয়ে

শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

পচা ডিম দিয়ে কেক ও নোংরা শিরায় হানিকম্ব তৈরি, বেকারিকে জরিমানা

মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার