হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বৈশ্বিক নিরাপত্তা অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কয়েক দশকের মধ্যে এটাই হবে প্রথমবারের মতো ফরাসি পারমাণবিক মজুত বৃদ্ধি। খবর আলজাজিরার।

সোমবার উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটিতে—যেখানে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো অবস্থান করে—এক বক্তব্যে ম্যাক্রোঁ জানান, বর্তমানে ৩০০টির কম থাকা ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে কতটি নতুন ওয়ারহেড যুক্ত হবে, তা তিনি উল্লেখ করেননি।

১৯৯২ সালের পর এই প্রথম ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাক্রোঁ বলেন, ইউরোপের নিরাপত্তা কাঠামোয় ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার ভূমিকা স্পষ্ট করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন।

এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট জানান, মিত্র দেশগুলোতে অস্থায়ীভাবে পারমাণবিক অস্ত্রসজ্জিত বিমান মোতায়েনের অনুমতি দেবে ফ্রান্স। একই সঙ্গে আঘাত হানার সক্ষমতা বাড়াতে “অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে” ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে বলেও ঘোষণা দেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ঘোষণা ইউরোপের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর