হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে তেল-বাণিজ্যের ক্ষতি ৫ হাজার কোটি ডলার

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ আঘাত হেনেছে। মাত্র ৫০ দিনের এই সংঘাতের ফলে বিশ্ববাজার থেকে প্রায় ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলার সমমূল্যের তেল উৎপাদন হারিয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, আর্থিক এই ক্ষতির পরিমাণ এস্তোনিয়া বা লাটভিয়ার মতো দেশের পুরো অর্থনীতির সমান।

সংকট শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি গ্যালন ৪ ডলার ছাড়িয়েছে। ইউরোপের শিল্পকারখানাগুলোতে জ্বালানি রেশনিং বা সীমিত ব্যবহারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও তেলের সরবরাহ সংকটের তীব্র প্রভাব অনুভূত হচ্ছে।

জ্বালানি বিশ্লেষক ও রয়টার্সের তথ্য মতে, ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাজার থেকে প্রায় ৫০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ঘনীভূত জ্বালানি ছিটকে গেছে। আধুনিক ইতিহাসে এটিকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

জ্বালানি বিশ্লেষক জোহানেস রবল জানান, যুদ্ধের কারণে তেলের গড় দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি থাকায় এই বিশাল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে। এই বিপুল পরিমাণ তেল না পাওয়া বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং পরিবহন ব্যয়কে আরো উসকে দিচ্ছে। এমনকি যুদ্ধ দ্রুত শেষ হলেও জ্বালানি বাজারের এই ধাক্কা সামলাতে মাসের পর মাস, এমনকি কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল-জাজিরা

এএম

৬ বছর ধরে বিধবা নারীর ভাতা তুলছেন বিএনপি নেতা

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন