হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে বাণিজ্য রক্ষায় টাস্ক ফোর্স গঠন করবে জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’ তিনি জানান, আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভা এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, টাস্ক ফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমসহ জাতিসংঘের অন্যান্য প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে।

দুজারিক বলেন, ‘এই উদ্যোগটি কীভাবে কার্যকর করা যায় তা দেখতে টাস্ক ফোর্সটি এখন সমস্ত প্রাসঙ্গিক সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সমস্ত সদস্য রাষ্ট্র এটিকে সমর্থন জানাবে। বিশেষ করে সেইসব মানুষের স্বার্থে... যারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আরো বাড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন পর্যন্ত চলে, তবে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারে।

সূত্র : আলজাজিরা।

সুস্থ জীবনের ১৫ কৌশল, ঘুমের সঙ্গে খাবারের সম্পর্ক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

মাধবপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

৫ গোলের জয়েও মন ভরেনি ফ্লিকের

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

ডিজিটাল লার্নিং উইকে অংশ নিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

৭১ বছর বয়সেও রিকশা চালান মোহাম্মদ উল্লাহ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪