হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খোলা রাখতে প্রয়োজনে এর উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করায় অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে।

তিনি বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ যেসব দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল, তাদেরও সেখানে জাহাজ পাঠানো উচিত যাতে হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত রাখা যায়।

ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের জন্য এখনও ড্রোন পাঠানো, মাইন পাতা বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া সহজ।

এদিকে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র প্রণালী খোলা রাখতে ‘উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে’ এবং ‘যেভাবেই হোক হরমুজ প্রণালী খোলা হবে।’

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর