হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বন্দর অবরোধে চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র: মোহাম্মদ ইসলামী

আমার দেশ অনলাইন

ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপকে অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী।

তিনি বলেন, এত বিশাল জলপথে ট্যাঙ্কার ও সুপারট্যাঙ্কার থামানো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন অপারেশন।

ইসলামী সতর্ক করে বলেন, ইরান এমন কোনো পদক্ষেপকে অত্যন্ত গুরুতরভাবে নেবে। তিনি জোর দিয়ে বলেন যে, ইরান তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মুখে থেকেও খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জোগান বন্ধ হয়ে যাক, তা তারা চায় না।


তিনি আরো বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে খুব শক্ত বার্তা দিতে চায়, যদিও একই সময়ে অধিকাংশ পক্ষই এই সংকটের কূটনৈতিক সমাধানের দিকে নজর দিচ্ছে।

হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এটি উভয় পক্ষের জন্যই “অত্যন্ত বড় পদক্ষেপ” হবে, যা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি