হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ট্রিগারে আঙুল’, সরাসরি যুদ্ধে নামার হুঁশিয়ারি হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতি তৈরি হলে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে চলে আসবে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের আঙুল সরাসরি সামরিক হস্তক্ষেপের ট্রিগারে রয়েছে।’ খবর আলজাজিরার

ইয়াহইয়া সারি পাঁচটি দফা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরান ও লেবাননসহ “প্রতিরোধ অক্ষভুক্ত” দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এই আগ্রাসন ‘অন্যায়, দমনমূলক এবং অযৌক্তিক”, যা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনীতির জন্য ক্ষতিকর।

তিনি দ্বিতীয় দফায় ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে আগ্রাসন বন্ধ করা এবং ইয়েমেনের ওপর আরোপিত অন্যায় অবরোধ তুলে নেওয়ার কথা বলেন।

তৃতীয় দফায় তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কথা উল্লেখ করেন।

সারি আরো জানান, নিচের পরিস্থিতিগুলোর কোনোটি ঘটলে হুথিরা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে—

  • যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে নতুন কোনো দেশ যুদ্ধে যুক্ত হলে
  • লোহিত সাগর (রেড সি) ব্যবহার করে ইরান বা অন্য কোনো মুসলিম দেশে হামলা চালানো হলে
  • ইরান ও “প্রতিরোধ অক্ষের” বিরুদ্ধে যুদ্ধ আরো বিস্তৃত হলে

সর্বশেষে তিনি ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরো কঠোর করার লক্ষ্যে যেকোনো অন্যায় পদক্ষেপের বিরুদ্ধেও সতর্কবার্তা দেন।

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ গ্রেপ্তার ৩

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’