হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে যুদ্ধবিরতির বিপক্ষে দুই-তৃতীয়াংশ ইসরাইলি: জরিপ

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের ভেতরে গভীর মতবিরোধ দেখা দিয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ ইসরাইলি যুদ্ধবিরতির বিরোধিতা করছে। খবর আলজাজিরার।

জরিপে বলা হয়েছে, দুই সপ্তাহের এই বিরতিকে ইসরাইল সম্মান করবে, নাকি ইরানের ওপর পুনরায় হামলা শুরু করবে—এই বিষয়ে জনগণ বিভক্ত।

ইরানের বিষয়ে ইসরাইলের কী করা উচিত, এমন প্রশ্নের জবাবে ৩৯ শতাংশ বলেছেন ইসরাইলের হামলা চালিয়ে যাওয়া উচিত এবং ৪১ শতাংশ বলেছেন তাদের দেশের যুদ্ধবিরতিকে সম্মান করা উচিত।

লেবাননের পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। ৬১ শতাংশ ইসরাইলি মনে করে, হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধবিরতি বাড়ানো উচিত নয়। যেখানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান অত্যন্ত জোরালোভাবে এই দাবিটি তুলে ধরেছে।

এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে গেছে। বর্তমানে ৩৪ শতাংশ ইসরাইলি তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, যেখানে সংঘাতের শুরুতে এই হার ছিল ৪০ শতাংশ।

এই জরিপ ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত

জিআই পণ্য ইলিশ: গর্ব দিয়ে সম্পদ রক্ষা করা কঠিন

লোহাগাড়ায় ধসে পড়ছে ফারেঙ্গা সংযোগ সড়ক

বদরগঞ্জে বিএনপি নেতাদের বালু ব্যবসা জমজমাট

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির অস্থিরতা

নামমাত্র মাশুলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যে বাধা

জাজিরায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন

প্রবাসীর সংসার ভাঙার অভিযোগ: স্ত্রী, সন্তান ও কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র