হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

আমার দেশ অনলাইন

ইরানের যেসব নেতা ইসরাইলকে ধ্বংস করার পরিকল্পনা এগিয়ে নেবে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তার দাবি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা হয়েছে, কারণ তিনি ইসরাইলকে ধ্বংস করার পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছিলেন।

আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের শোক মিছিল নিয়ে দেওয়া প্রতিক্রিয়ায় কাৎজ এসব কথা বলেন।

কাৎজ আরো বলেন, ইসরাইল যেকোনো সময় এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে, কাৎজ বলেছিলেন যে খামেনির ছেলে ও উত্তরাধিকারী মোজতবাকে ‘হত্যা করার জন্য চিহ্নিত করা হয়েছে’, যা তেহরানে তীব্র প্রতিবাদের জন্ম দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দ্রুত ও শক্তিশালীভাবে দেওয়া হবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল