হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি জানিয়েছেন, ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানে বেসামরিক ও আবাসিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনে হামলা চালানো হবে। একই সঙ্গে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব।

ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতে তাদের বড় শহরগুলোর আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির সশস্ত্র বাহিনী এখন প্রতিপক্ষের সামরিক ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসস্থানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়ামাল ম্যাজিকে বার্সার গোল উৎসব

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়