হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অন্তত ১০০ শিশু নিহত: জাতিসংঘ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

তিন মাস আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও গাজায় বিমান হামলা ও বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ১০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার সেখানে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত অক্টোবরের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় শতাধিক শিশু নিহত হয়েছে। হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির সময় প্রতিদিন গড়ে একজন করে শিশু—হোক সে ছেলে কিংবা মেয়ে—সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে।

ইউনিসেফের মুখপাত্র আরও জানান, আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণ, বিমান হামলা ও ড্রোন আক্রমণের মতো সহিংস কর্মকাণ্ডে এসব শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও শিশুদের জীবন যে এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, এই পরিসংখ্যান তা স্পষ্টভাবে তুলে ধরছে।

এসআর

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প