হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল

আমার দেশ অনলাইন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থার ওপর হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য ‘সবুজ সংকেত’ পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। বুধবার রাতে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেবেন কি না, তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ইরানের ব্যালিস্টেক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরাইলের হামলার প্রস্তুতির এ খবর সামনে এলো।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সবশেষ আলোচনার পর, ইরানে মার্কিন হামলার সম্ভাবনা বাড়ছে।

এদিকে, ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবারের মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আরএ

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও