হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হাসপাতালে ইসরাইলি হামলায় পাকিস্তান-সৌদি-তুরস্কসহ ১৮ দেশের নিন্দা

আমার দেশ অনলাইন

পাকিস্তান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্কের পতাকার ছবি।

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তানসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ। ইসরাইলি হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, হাসপাতালটিতে ইসরাইলের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে এতে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয়। এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, ইসরাইল গাজায় চিকিৎসাসামগ্রী ও শীতকালীন আশ্রয় উপকরণসহ মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার ক্রমাবনতিশীল পরিস্থিতি শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিশু ও নবজাতকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে।

বিবৃতিতে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলা, নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এ ছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের প্রতিও আহ্বান জানান তারা।

এমএমআর

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান

ফিলিস্তিনে বিয়ে-সংবর্ধনা এমনকি জানাজাতেও চলছে ইসরাইলি বাহিনীর হামলা

সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ লেবানন, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

শর্ত না মানলে পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশ নয়: ইরান

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ ইরানের

সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইনের আঘাতে আগুন