হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়: ইসরাইলি মন্ত্রী

আমার দেশ অনলাইন

ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা ইসরাইলের জন্য কোনোভাবেই বাধ্যতামূলক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইল যুক্তরাষ্ট্রের অধীন কোনো রাষ্ট্র নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো চুক্তির অংশীদার নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। এই চুক্তি কোনোভাবেই আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’

বেন-গভিরের মতে, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র ও ভেঙে দেওয়ার কম কিছুতে ইসরাইলের সম্মত হওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইলি বাহিনী যে এলাকাগুলো দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামোমুক্ত করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করা উচিত হবে না।

তিনি আরও বলেন, ‘আমরা এমন পরিস্থিতিতে ফিরে যেতে পারি না, যেখানে উত্তরাঞ্চলের বসতিগুলোর সীমান্তে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা অবস্থান করবে। আর ইসরাইলের দিকে কোনো হামলা হলে আমরা এক মুহূর্তের জন্যও নীরব থাকতে পারি না।’

বেন-গভিরের এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এবং লেবানন সীমান্তে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী

ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

চুক্তি ঘোষণার পরও লেবাননে চলছে ইসরাইলি হামলা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিকে স্বাগত জানাল ইইউ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের সব অর্জন মুছে দিয়েছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’: ইশহাক দার

ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা

ইরান-মার্কিন চুক্তি নেতানিয়াহুর ‘ব্যক্তিগত পরাজয়’: ইসরাইলি বিশ্লেষক