হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির পরও গাজায় ১,০০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আমার দেশ অনলাইন

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে গত অক্টোবর থেকে কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলা ও সামরিক অভিযানের কারণে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বেসামরিক জনগণের প্রাণহানি অব্যাহত থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরাইলের চলমান যুদ্ধের ফলে মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি এই সংঘাতে বিপুল সংখ্যক নারী ও শিশু প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত এই পরিসংখ্যান নতুন করে যুদ্ধবিরতির কার্যকারিতা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বানও জোরালো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

হজযাত্রীদের নিয়ে আল-কিবলাহ হজ কাফেলার পুনর্মিলনী

মিরাজ বললেন মিটমাট হয়ে গেছে

জেতা সম্ভব ভাবছে অস্ট্রেলিয়াও

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

চমক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ : ডুলি

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

নিষিদ্ধ জান্নাত ও কবিতা, পদক বাতিল

সাঁতারে রাফির স্বর্ণপদক জয়

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

ক্রিকেটারের কাণ্ড, প্রেমিকাকে মেসেজ দিয়ে গুনলেন জরিমানা