হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে। ভারি বর্ষণে বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এ তথ্য জানায়।

এ সময় শিলাবৃষ্টি ও সক্রিয় ধূলিঝড়ও হতে পারে। এছাড়া মদিনা, হাইল, তাবুক, আল-জউফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার ‍পূর্বাভাসে বলা হয়, লোহিত সাগরের উত্তরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫-৩০ কিলোমিটার, মাঝামাঝি অংশে ১৫-৩৫ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। দক্ষিণ অংশে বাতাস দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ১৫-৩০ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। উত্তরে সাগরের ঢেউয়ের উচ্চতা আধা মিটার থেকে দেড় মিটার, মাঝামাঝি ও দক্ষিণ অংশে আধা মিটার থেকে দেড় মিটার, কোথাও কোথাও দুই মিটারের বেশি হতে পারে।

আরব উপসাগরের উত্তরে বাতাস দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ঘণ্টায় ১০-২৫ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৫০ কিলোমিটারের বেশি হতে পারে। দক্ষিণে বাতাস উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে ঘণ্টায় ১০-২৫ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৫০ কিলোমিটারের বেশি হতে পারে। ঢেউয়ের উচ্চতা উত্তরে আধা মিটার থেকে এক মিটার, কোথাও কোথাও দুই মিটারের বেশি, দক্ষিণেও একই রকম। উত্তরে সাগর শান্ত থেকে উত্তাল, দক্ষিণেও শান্ত থেকে উত্তাল হতে পারে।

সূত্র: আজেল.এসএ

আরএ

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ

সৌদিতে বিমানবন্দরে যেতে মার্কিন কর্মকর্তাদের লাগবে বিশেষ অনুমতি

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক