হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আর্থিক ও বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনায় আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) আরামকো টাওয়ারে হামলা চালানো হয়েছে—এ বিষয়ে নিশ্চিত।’

আরও দুই প্রত্যক্ষদর্শী ভবনটিতে ক্ষয়ক্ষতি হতে দেখেছেন বলে নিশ্চিত করেছেন।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলায় ক্ষয়ক্ষতি হয়েছে; কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভবনটির বাইরের অংশের কিছু জায়গায় ক্ষতি দৃশ্যমান।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হলো সৌদি আরবের চলমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান নিদর্শন। এলাকাটিতে রয়েছে সুউচ্চ কাঁচের অট্টালিকা, বিলাসবহুল দোকানপাট এবং সবুজ এলাকা।

এলাকাটিতে আবাসিক ভবনও রয়েছে। এছাড়া এখানে একটি বড় মেট্রো স্টেশন আছে, যেখানে সকালের ব্যস্ত সময়ে প্রচুর মানুষের সমাগম ঘটে।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধে ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়েছিল। তবে গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হুথিরা।

আরএ

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গাজায় গণবিয়ের জন্য ১১৬২২ আবেদনকারী, ৫০০ বর-কনে বাছাই যেভাবে

রিয়াদে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চালাবেন ট্রাম্প

ওয়াশিংটন বা তেল আবিব নয়, স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ