হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের ইতি টানতে যে শর্ত দিল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা জানান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই উত্তেজনা বা যুদ্ধ চাইনি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হলো শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ করা।

এদিকে চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন বাহিনী যুদ্ধ থেকে সরে গেলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত