হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ দ্বীপের কাছে ফের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ মেহর নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানটি দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। ভূপাতিত হওয়ার ঠিক আগ মুহূর্তে যুদ্ধবিমানটি থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ইরান।

তবে যুদ্ধবিমানটি কোন দেশের বা এর পাইলটের পরিণতি কী হয়েছে, সে সম্পর্কে তেহরান এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য বা ধ্বংসাবশেষের প্রমাণ উপস্থাপন করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে (যেখানে মার্কিন সামরিক সম্পদ রয়েছে) দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা