হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

বিবিসি ফার্সির এক খবরে বলা হয়েছে, গতকাল ইরানের গণমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যাচ্ছে।

বিবিসির ফ্যাক্ট-চেকিং বিভাগ নিশ্চিত করেছে, ওই ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে।

প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, উড়ন্ত এফ-১৮ যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এবং এক পর্যায়ে এর লেজের দিকে বিস্ফােরণ হয়।

তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কী-না তার কোন ভিডিও বা প্রমাণ দেখা যায়নি।

তবে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে তাদের কোন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।

স্থিতিশীলতা ফেরাতে জিসিসি ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরাকের

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

হিজবুল্লাহকে পিষে ফেলতে বললেন বেন গভির

ভেনেজুয়েলায় নিখোঁজ ৬৯ হাজার মানুষ

গাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের হত্যা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

হরমুজে জাহাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইরান

ইরানের ১০ সামরিক স্থাপনায় মার্কিন হামলা, কঠোর হুঁশিয়ারি তেহরানের

হরমুজ ঘিরে ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সংকটে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা