হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের বিভিন্ন শহরে বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা ও বাজারসহ অন্তত ৩৩টি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। খবর আলজাজিরার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বিভিন্ন শহরে হামলার লক্ষ্যবস্তু হিসেবে স্কুল এবং হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোকে বেছে নেওয়া হয়েছে।

তার দেওয়া তালিকায় তেহরানের নিলুফার স্কয়ার এলাকার আবাসিক ভবন, তেহরান ও আহভাজের হাসপাতাল, তেহরান গ্র্যান্ড বাজার, রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ কমপ্লেক্স এবং মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের মারাগেহ শহরের আবাসিক এলাকা এবং ফার্স প্রদেশের লামার্দে একটি ক্রীড়া হলও হামলার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি। এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

ইরানের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মোট ৩৩টি স্থাপনা ও স্থানে আঘাত হেনেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর