হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাহাজ জব্দ ইরানের পূর্বঘোষিত কৌশলের অংশ

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

‘হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ, ভেসেল বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমতি ও সমন্বয় প্রয়োজন’-নিজেদের এমন পূর্বঘোষিত অবস্থানের ধারাবাহিকতায় দু’টি জাহাজ জব্দ করেছে ইরান।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করায় জাহাজ দুটিকে জব্দ করা হয়েছে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমএসসি ফ্রানচেস্কা ও এপামিনোন্দাস নামের দু’টি জাহাজকে জব্দ করা হয়েছে এবং সেগুলোকে এখন ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এই পদক্ষেপটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের আগের কৌশলের সঙ্গেই সংগতিপূর্ণ। আইআরজিসির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই পানিপথ দিয়ে যেকোনো যাতায়াত অবশ্যই তাদের সঙ্গে সমন্বয় করে হতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নির্দিষ্ট চার্জ ও ট্রানজিট ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে। মূলত আইআরজিসির সঙ্গে আগাম সমন্বয় নিশ্চিত করতেই এই প্রক্রিয়া চালুর কথা জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এএম

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা