হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি পেল ইরান ও ওমান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের অনুমতি পাবে ইরান ও ওমান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এপি নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এই অর্থ দেশের পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। ওমান তার অর্থ কী কাজে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের যৌথ ভূখণ্ডগত অধিকার রয়েছে। এতদিন আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচিত এই প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের নজির ছিল না।

হরমুজ প্রণালি ভৌগোলিকভাবে উভয় দেশের জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

যশোরে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে

নেপালের বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ১৭ হাজারের বেশি শিশুর

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার