হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালীর চলমান উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি আবারও “শত্রুভাবাপন্ন দেশগুলো”কে এই গুরুত্বপূর্ণ জলপথ থেকে দূরে রাখার নীতির পক্ষে অবস্থান জানান।

জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানি জাতির “প্রতিরোধের প্রতীক”।

তিনি আরও দাবি করেন, এই জলপথে যেকোনো ধরনের নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকবে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল—যাকে তিনি “জায়নিস্ট শাসন” হিসেবে উল্লেখ করেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে এই ধরনের রাজনৈতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এসআর

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাব নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভান্ডারের সন্ধান

সৌদিতে মৃত্যুদণ্ড, লাশও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার