হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমারের

আমার দেশ অনলাইন

চাক শুমার, ছবি- পলিটিকো

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, শুমার বিবৃতিতে লিখেছেন, ‘আর না, অনেক হয়েছে। এবার এই যুদ্ধ থামান।’ নিউইয়র্কের এই আইনপ্রণেতা আরও বলেন, ‘এমনকি খোদ রিপাবলিকান সিনেটররাও প্রকাশ্যে স্বীকার করছেন যে, মধ্যপ্রাচ্যে প্রশাসন আসলে কী অর্জন করতে চাইছে, সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই।’

এর আগে এক্সে অন্য একটি পোস্টে শুমার বলেছিলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে শত শত কোটি ডলার ‘জলে যাচ্ছে’। এর ফলে প্রতি গ্যালন (প্রায় ৪.৫ লিটার) জ্বালানি তেলের দাম বেড়ে এখন গড়ে ৩.৯৪ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের সিদ্ধান্তটি কংগ্রেসের জন্য একটি অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যদিও কংগ্রেস এখন তার দলেরই নিয়ন্ত্রণে। রিপাবলিকানরা মূলত প্রেসিডেন্টের পাশেই রয়েছেন, তবে শিগগিরই তাদের যুদ্ধের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।

খামেনির জানাজায় যোগ দেবেন ৩০ দেশের প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

হরমুজ প্রণালি ছাড়ল আটকে পড়া ১০ থাই জাহাজ

নেতানিয়াহু সরকার পরিচালনায় অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল