হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে রেকর্ড প্রতিরক্ষা বাজেট, ‘সবচেয়ে বড় চুরি’ বললেন বিরোধী নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) ২০২৬ অর্থবছরের জন্য দেশের রাষ্ট্রীয় বাজেট অনুমোদন করেছে, যেখানে প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। তবে বিরোধীদল এ বাজেটকে দেশের ইতিহাসের ‘সবচেয়ে বড় চুরি’ বলে সমালোচনা করেছে।

সোমবার ভোরে অনুষ্ঠিত ভোটে ৬২-৫৫ ব্যবধানে বাজেটটি চূড়ান্তভাবে পাস হয় বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

মোট ৮৫ হাজার ৬০ কোটি শেকেল বা প্রায় ২৭ হাজার ১০০ কোটি ডলারের সমতুল্য বাজেটের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় পাচ্ছে প্রায় ৪ হাজার ৫৮০ কোটি। এটি ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বরাদ্দ।

নির্ধারিত সময়সীমার (মঙ্গলবার) আগেই বাজেট পাস হওয়ায় সম্ভাব্য আগাম নির্বাচন এড়ানো গেছে। নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পাস না হলে স্বয়ংক্রিয়ভাবে আগাম নির্বাচনের পথ খুলে যেত।

বাজেট পাসের পর বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ তীব্র প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় চুরি সম্পন্ন হয়েছে।’

তিনি আরো অভিযোগ করেন, ‘সংরক্ষিত সেনাদের কাছ থেকে অর্থ নিয়ে তা খসড়া এড়ানোদের দেওয়া হয়েছে। পরিশ্রমী মানুষের কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

সূত্র: আনাদোলু এজেন্সি।

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরাইলের