হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে হতাহতের সংখ্যার বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ দৈনিক তথ্য প্রকাশ করেছে। তথ্যানুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩,৯১০-এ দাঁড়িয়েছে।

রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত তিনজনের লাশ গাজার হাসপাতালগুলোতে আনা হয়েছে। এ সময় আরো ২১ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’র পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১,৩৯৩ জনে এবং আহত হয়েছেন ৪,৮২২ জন।

এতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা বেড়ে অন্তত ৭৩,৯১০-এ পৌঁছেছে এবং আহত হয়েছেন ১,৭৪,৯৩৫ জন।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন।

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর

ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যাকারী সেনার দণ্ড মওকুফ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

হুথিদের ঠেকাতে ইয়েমেন সংঘাতে জড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেন সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে হুথিদের হুঁশিয়ারি