হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ২৮টি জাহাজ: আইআরজিসি

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় তেলবাহী ট্যাংকার, কনটেইনার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ মোট ২৮টি নৌযান হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সংস্থাটির নৌ শাখা জানায়, এই জাহাজগুলো আইআরজিসি নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নিরাপদে পার হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ‘বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ’ নিয়মিতভাবে কঠোরতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিচালিত হচ্ছে।

বিবৃতিটি প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের সামরিক বা নিরাপত্তা তৎপরতা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এসআর

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানে কাতারের ম্যারাথন বৈঠক

ইরানের উপকূলে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা, আহত ২

সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট