হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে আজকের ইসরাইলের হামলা ‘নৃশংস’: জাতিসংঘের মানবাধিকার প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলের একদিনের হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞকে ‘নৃশংস’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনা- হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা ‘ভয়াবহ ছাড়া আর কিছুই নয়।’

তুর্ক আরো বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন হত্যাকাণ্ড অবিশ্বাস্য। এটি একটি ভঙ্গুর শান্তির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে, যা বেসামরিক নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি হামলা অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি—পার্থক্য, আনুপাতিকতা এবং সতর্কতা—অনুযায়ী হতে হবে।

তিনি আরো বলেন, ‘এই নীতিগুলো নিয়ে কোনো আপোষ চলে না—যেকোনো পরিস্থিতিতে, যেকোনো সশস্ত্র সংঘাতে এগুলো মানতেই হবে।’

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ