হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ইয়েমেনে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন। দেশটিতে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনী’ এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় খাদ্যসংকট আরো গভীর হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএফপির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তায়েজ প্রদেশে চলমান সংঘর্ষের কারণে প্রায় ৮ লাখ মানুষের কাছে জরুরি খাদ্যসহায়তা পৌঁছানো বন্ধ হয়ে গেছে। এতে সংঘাতকবলিত এলাকাগুলোতে খাদ্যনিরাপত্তাহীনতা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের যুদ্ধ ও সহিংসতায় বিপর্যস্ত ইয়েমেনের যেসব এলাকায় খাদ্যসংকট সবচেয়ে প্রকট, তায়েজ তার অন্যতম। সেখানে সংঘর্ষ অব্যাহত থাকায় সাধারণ মানুষের খাদ্য সংগ্রহ এবং জরুরি সহায়তা পাওয়ার সুযোগ ব্যাহত হচ্ছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে লাখো মানুষ মানবিক সংকটে পড়েছেন। এর মধ্যে খাদ্যসহায়তা সরবরাহে নতুন করে বাধা সৃষ্টি হওয়ায় দেশটির সংকট আরো জটিল হয়ে উঠছে বলে ডব্লিউএফপির প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত দুই বাণিজ্যিক জাহাজ

‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই

বেসামরিক অবকাঠামোয় হামলা না চালাতে হুথিদের প্রতি মস্কোর আহ্বান

সৌদির বহু তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে আবার হুথিদের হামলা

‘মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে দিন গুনছে ইরান’

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা