ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যা ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
বর্তমানে ইসরাইলের বিরোধী রাজনৈতিক জোটের অংশ লিবারম্যান দেশটির ‘ইসরাইল বেইতেনু’ দলের প্রধান।
তিনি বলেন, বর্তমান সরকারের কোনো নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদের তদারকি এবং সব নিরাপত্তা সংস্থার পূর্ণ সম্মতি থাকতে হবে।
লিবারম্যান জোর দিয়ে বলেন, ‘আমি সব নিরাপত্তা সংস্থার কথা বলছি।’
নেতানিয়াহুর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নিয়ে এমন সতর্কবার্তা দিলেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী।