হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষয়ক্ষতি নিরুপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে।’

বিবৃতিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গালফ নিউজ জানায়, আবুধাবি কর্তৃপক্ষ বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে লাগা একাধিক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপণ কর্মীসহ বিভিন্ন সংস্থা। সফলভাবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহারের পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এর আগে রোববার সকালে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে সেই আকাশপথের হুমকি ও ধেয়ে আসা প্রজেক্টাইলগুলো প্রতিহত করে।

বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং রিয়েল-টাইম সতর্কবার্তার জন্য সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

চসিক মেয়রকে ‘মেয়াদোত্তীর্ণ’ বলায় জামায়াত আমিরের বক্তব্যে ডা. শাহাদাতের ক্ষোভ

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

শাকসু নির্বাচন না দিলে চেয়ার ছাড়ুন, প্রশাসনকে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল আঞ্চলিক প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ: স্পিকার

জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’

হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু