হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় আহত ৯ ইসরাইলি সেনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলের অন্তত ৯ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দুটি পৃথক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার

বিবৃতিতে বলা হয়, শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন।

অন্যদিকে, শনিবার রাতে আরেকটি ঘটনায় রকেট হামলায় একজন সেনা গুরুতর এবং আরও ছয়জন মাঝারি মাত্রায় আহত হন।

এই ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে, যখন ইসরাইলি বাহিনী লেবাননের ভেতরে আরো গভীরে অগ্রসর হচ্ছে এবং কিছু এলাকায় প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ধারণা করা হচ্ছে, সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তায়্যেবেহ শহরে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে।

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা